সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার ডিসি কলেজের ৪তলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন

কক্সবাজার ডিসি কলেজের ৪তলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার ডিসি কলেজের ৪তলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মো.মামুনুর রশীদ।
বুধবার (৫জানুয়ারী) দুপুর ১২টার দিকে তিনি এ কাজের শুভ উদ্বোধন করেন।
ডিসি কলেজ সুত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসি কলেজের ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মান কাজের বরাদ্দ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন কনস্ট্রাকশন। কাজটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৮১ লক্ষ টাকা। চলিত বছরের শেষ নাগাদ ভবন নির্মাণের কাজটি শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান ডিসি কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন।
ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, শিক্ষা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম চক্রবর্তী,
শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্তী, জেলা শিক্ষা অফিসার মো.নাসির উদ্দীন, ডিসি কলেজের অধ্যক্ষ মো.ইব্রাহিম হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বাবুল আহমেদ, কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী দাশসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে, ফলক উন্মোচন শেষে জেলা প্রশাসক ও ডিসি কলেজ সভাপতি মো.মামুনুর রশীদ কলেজের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন।
শহরের বইল্যাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমানগণি উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM