সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। এখন তিনি  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
এর আগে ইস্তাম্বুল থেকে বিশেষ বিমানে করে শনিবার (৮জানুয়ারী) সকাল ৮ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন প্রতিনিধিদলটি। তাঁকে অভ্যর্থনা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
সুত্রে জানা গেছে, সকাল ১০টায় তিনি উখিয়ায় পৌঁছেছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু’ ৯নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। যেখানে বৃক্ষরোপণ সহ নানা কার্যক্রম উদ্বোধনে অংশ নেন তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে ক্যাম্প-১৭ তে রোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গা শরনার্থীদের সাথে সীমিত মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া, উখিয়া থেকে ফিরে দুপুর আড়াইটায় বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী। ঢাকায় পৌঁছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং রাতেই একদিনের সফর শেষে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে সুত্রটি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM