সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার ডিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কক্সবাজার ডিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার ডিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল।

বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনসহ কলেজের শিক্ষকগণ।

এর আগে অতিথিরা ক্যাম্পাসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে কলেজের শিক্ষকগণ অতিথিদের স্বাগত জানান।

অতিথিগণ কলেজের নির্মাণাধীন চারতলা বিশিষ্ট ভবনের কাজের মানও পরিদর্শন করেন। এরপর কলেজের পাঠাগার, নব প্রতিষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এডিসি মোঃ জাহিদ ইকবাল বলেন, স্বাস্থ্যবিধি মেনে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের নিজের সিদ্ধান্ত নিজে নেয়া এবং ভালো মন্দ যাচাই করে চলার ক্ষমতা অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বাহ্যিক জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন। কলেজের পরিবেশ, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গতঃ কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কক্সবাজার ডিসি কলেজ কক্সবাজার জেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে সকল শ্রেণি পেশার মানুষের সন্তানরা পড়ালেখা করেন। কলেজটি প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিলো সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মাঝে শিক্ষার আলোয় আলোকিত করা। সে লক্ষ্যে জেলা প্রশাসন এই কলেজের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM