মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২ মাস ২২ দিন চিকিৎসা শেষে নিজ শহর কক্সবাজারে ফিরলে হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবনেতা মোনাফ সিকদার।
সোমবার (১৭জানুয়ারী) বিকালে শহরের বাস টার্মিনাল পৌঁছলে হাজারো নেতাকর্মী মোটর সাইকেল ও নোহাগাড়ী শোডাউন করে কক্সবাজার শহরে প্রবেশ করেন।
মোনাফ সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো শোডাউনটি প্রথমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বটবৃক্ষ ও জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের বাসভবন “হকশন” গেলে শাহীনুল হক মার্শালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শুভেচ্ছা বক্তব্যে শাহীনুল হক মার্শাল বলেন, কক্সবাজার জেলা শ্রমিকলীগের প্রয়াত সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা ও ছাত্রনেতা মোনাফ সিকদারকে পরিকল্পিত হত্যা চেষ্টার ঘটনা একসুত্রে গাঁথা। মোনাফের রক্ত আমরা বৃথা যেতে দেবনা। মোনাফের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে,তার তীব্র নিন্দা জানাই। কক্সবাজারের রাজনীতিতে রক্তের হুলিয়া আর চলতে দেওয়া হবে না। মোনাফ সিকদারকে হত্যা চেষ্টার ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছি। একই সাথে আমরা চাই প্রশাসন আমাদের সুষ্ঠু বিচার উপহার দেবেন। আর যদি না দেন, তাহলে মনে করবো প্রশাসন কোন পেশি শক্তির সাথে মাথা নত করেছে।
যুবনেতা মোনাফ সিকদার বলেন, ছাত্র রাজনীতির নেতাকর্মী, নেতা কর্মীদের ভালবাসা দেখে আমি অভিভুত। প্রিয় নেতাকর্মী, ভাই ও বন্ধুরা আজ আমাকে যেভাবে মুল্যায়ন করেছে, এটা আমার প্রাপ্য কিনা জানিনা। একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আজ আমি সফল। এর চেয়ে আমার আর পাওয়ার কিছু নাই।
Leave a Reply