সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হাইকারী কারাতে ক্লাবের বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন

হাইকারী কারাতে ক্লাবের বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক।।
যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে হাইকারী কারাতে ক্লাব কক্সবাজার, বাংলাদেশের বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২জানুয়ারী) দিনব্যাপী কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্পট দরিয়ানগরে এ অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, হাইকারী কারাতে ক্লাব কক্সবাজারের উপদেষ্টা কাউন্সিলর এম.এ মনজুর, সাংবাদিক মো.শাহাদত হোছাইন এবং বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, তাইকোয়ান্ডু একাডেমি কক্সবাজারের প্রধান প্রশিক্ষক জয় দেব ও জয় কারাতে একাডেমী কক্সবাজারের প্রধান প্রশিক্ষক দেলোয়ার হোসেন।
হাইকারী কারাতে ক্লাব কক্সবাজারের  পরিচালক ও সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সানির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হাইকারী কারাতে ক্লাব কক্সবাজারের ক্রীড়াবিষয়ক সম্পাদক জয়সেন। আলোচনা সভায় ক্লাবের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভা ও বনভোজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইমুন আমিন, সাংবাদিক আরফাতুল মজিদ, শাহা আলম, আব্দুস সালাম, আব্দুল্লাহ আল-মুবিন, রশিদ আহমদ, আব্দুল্লাহ, আশিক, গুলবুদ্দিন হেকমতিয়ার, ফরহাদ হোসেন দীপ, ইঞ্জিনিয়ার আলী হোসেন, খোরশেদ আলম জালাল উদ্দিন আমানুল্লাহ আমান, শাহজাহান, নূর হোসেন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।
এদিকে, আলোচনা সভাশেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে হাইকারী কারাতে ক্লাবের সকল প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে ক্লাবের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানির ভুয়সী প্রশংসা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM