সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ইয়াবাসহ এক যুবক আটক

রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ইয়াবাসহ এক যুবক আটক

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ইয়াবাসহ এক যুবক আটক করেছে কক্সবাজার ডিবি পুলিশ।
আটক তালিম উদ্দিন মুন্না লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিরপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে  রামু বাইপাস স্টেশনে অভিযান  পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান, মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে সরিষার বোতলের ভেতরে করে লুকানো অবস্থায় ইয়াবা পাচার করা হচ্ছিলো। এমন গোপন সূত্রে খবর পেয়ে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় রামু বাইপাস স্টেশনে অভিযান  পরিচালনা করেন কক্সবাজার ডিবি পুলিশ। এই সময় মোটর সাইকেলসহ আটককৃত তালিম উদ্দিনের থেকে ১৯ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উখিয়া থেকে লোহাগাড়ায় ইয়াবা পাচারের কথাও স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM