মোহাম্মদ রাসেল।।
কক্সবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
আটক মো.শাওন (২৩) কক্সবাজার
শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকার মো.হোসেনের ছেলে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ ঘটিকার সময় শহরের পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান,
গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় কক্সবাজার পৌরসভাধীন গোলদিঘীর পাড় এলাকার বীরেন্দ্র শর্মা এর ছেলে বিকাশ শর্মা (২৮) তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান লালদীঘিরপাড় ‘জয় টেলিকম’ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ঘোনারপাড়া ইসকন মন্দিরের নিকট পৌঁছালে অজ্ঞাত নামা দুইজন ছেলে ছুরিকাঘাত করে ভিকটিম বিকাশ দে এর ব্যবহৃত মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটির বিবরন ও সিসিটিভি ফুটেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযানে নামে। ফুটেজ দেখে তাকে শনাক্ত করে।
এদিকে, আটক আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীর বিরুদ্ধে ৩টি ডাকাতি প্রস্তুতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply