সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে লকডাউনে ১ম দিনে ১৭২ জনকে জরিমানা

কক্সবাজারে লকডাউনে ১ম দিনে ১৭২ জনকে জরিমানা

একরাম জুয়েল।।
সারা দেশের ন্যায় কক্সবাজারেও কঠোর লকডাউন পরিচালিত হয়েছে। সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিনে জেলায় ১৭২ জনকে ৯১ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবারে কক্সবাজার জেলা শহরসহ পৃথক ৫০টি অভিযানে মামলা হয়েছে ১৬১টি। তবে, কাউকে কারাদণ্ড দেয়া হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের কঠোরভাবে বিধিনিষেধ চলাকালে পর্যটন শহরের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে পড়েছে।
প্রশাসন সুত্রে জানা গেছে, সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সড়কে সাধারণ মানুষের চলাচল খুবই সীমিত পরিসরে ছিল। মাঝে-মধ্যে রিক্সা, মোটর সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন তেমন চোখে পড়েনি। জরুরী পণ্যবাহী গাড়ি চলেছে প্রমাণপত্র দেখিয়ে। জরুরি সেবার সাথে জড়িতরা সুনির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে পার পেয়েছে। যারা প্রমাণপত্র দেখাতে পারেনি তাদের উল্টো ফেরত পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, লকডাউন আরো কঠোরভাবে পালন হবে। বিনা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের সতর্ক করা হয়েছে। বিধিনিষেধ না মানলে আইন প্রয়োগ করতে সারা জেলায় ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হয়েছে।  সরকারি বিধি-নিষেধের সর্বাত্মক বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার এর সাথে সমন্বয় করে কাজ করে চলেছে জেলা প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM