সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় খাল দখলকারীর বিরুদ্ধে অভিযান

কুতুবদিয়ায় খাল দখলকারীর বিরুদ্ধে অভিযান

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকাস্থ  কুমিরাছড়া খাল অবৈধভাবে দখল করে পুকুরের বাঁধ নির্মাণকারী শাহজাহানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
ভূমিদস্যু মোঃ শাহজাহান (৫৬) আলী আকবর ডেইল ইউনিয়নের মৃত ইসমাইল সিকদারের ছেলে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় এঅভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ বিষয়ে তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা গিয়েছিলাম, অভিযুক্তকে পাওয়া যায়নি। তাই কিসের উপর ভিত্তি করে তিনি এ বাঁধ নির্মাণের কাজ চালাচ্ছেন তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোঃ ইমাম হাসান ও তহসিলদার রিদোয়ান মোস্তফা প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM