সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিপন পাল।।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক-কে মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার নীতিনির্ধারনী মহল এ মনোনয়ন দিয়েছেন বলে বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ৮১০ ৷ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।তম্মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে ৫৯ জন আইনজীবী নিয়ে
প্রকাশিত একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। ৭৫১ আইনজীবী নিয়ে অপর একটি পৃথক ভোটার তালিকায় ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়। দু’টি ভোট কেন্দ্রে একই সাথে ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।
এদিকে,সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ২০০০ সালের ৯ মে এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মোহাম্মদ তারেক ২০০২ সালের ২০ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
Leave a Reply