সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
হাইকারি কারাতে ক্লাব, বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপি কারাতে সেমিনার সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামের হলরুমে বিকেল ৪ ঘটিকায় দিনব্যাপি কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সর্ব প্রথম AKF কাতা জাজ “জয়নাল আবেদীন সেনসাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন উর রশিদ, ইউনাইটেড কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা সাংবাদিক শাহাদত হোছাইন ও নজরুল ইসলাম, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী (২য় ড্যান)।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ সহ-সভাপতি শফিউল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক রশিদ আহম্মদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ন ফরিদ হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশের সভাপতি ও পরিচালক ইমাম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানি এবং সার্বিক তত্তাবধানে ছিলেন হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশের প্রশিক্ষক গোল্ব উদ্দীন হেকমতিয়ার ও মোঃ ফরহাদ হোসেন দ্বীপ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কারাতেদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা কারাতে শিখছো, তোমাদের কারাতের প্রতি ভালবাসা জম্মাতে হবে। তোমাদের কারাতের মধ্যে এমনভাবে ঢুকে যেতে হবে যেন তোমরা আর কারাতে একই অঙ্গ। এছাড়াও তিনি তাঁর কারাতে জগতের অতীত স্মৃতি কারাতেদের সামনে তুলে ধরেন।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, আমরা কক্সবাজারের পুরো মার্শাল আর্ট এর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের কারাতে জগতে কক্সবাজারের যে ইতিহাস তা আবার জাগ্রত হোক। পুরো বাংলাদেশে আবার কক্সবাজার কারাতের নাম উচ্চারিত হোক। তিনি বলেন, আমাদের ইনডোর স্টেডিয়াম অতিশীগ্রই প্রস্তুত হয়ে যাবে। আমরা এই ইনডোরের যাত্রা শুরু করবো কারাতের একটি চমৎকার ইভেন্টের মাধ্যমে। আমি চাই কক্সবাজার কারাতেতে ভাল খেলোয়াড় উঠে আসুক। এইজন্য যেকোন প্রকার সহযোগিতা দেওয়ার জন্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সর্বদা প্রস্তুত। সর্বশেষে উক্ত ক্লাবের সভাপতিকে কারাতে উন্নয়নে নিরলস পরিশ্রম করার করে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply