এদিকে, কক্সবাজার আদালতপাড়া ঘুরে জানা গেছে, সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) নির্বাচিত হবেন। তিনি অত্যন্ত সৎ ও কর্মদক্ষ আইনজীবী। তিনি ২০০০ সালের ৯মে জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। একইসাথ তিনবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পুরো আদালত পাড়ায় এই মানুষটিকে সাধারণ ভোটার, আইনজীবী সহকারীসহ সকলে পছন্দ করেন। জনপ্রিয়তায় উধ্বে থাকায় এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলই সভাপতি হচ্ছেন এমনটা জানিয়েছেন
আইনঙ্গনের সকলে। এছাড়া, চকরিয়া ও কুতুবদিয়ার আইনজীবীরা মেধাবী ও তরুণ এবং যোগ্যতা অনুযায়ী তাকেই ভোট দিবেন বলে জানা গেছে। অন্যদিকে, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-২, ১৯৮৯ সালের ৩ এপ্রিলে যোগদান করেন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ তারেক ২০০২ সালের ২০ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার ২০০৩ সালের ৫ আগস্ট কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে এডভোকেট (অধ্যাপক) নাছির উদ্দিন ২০০৮ সালের ১৭ জানুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টেরও তালিকাভুক্ত একজন আইনজীবী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র আইনজীবী ও কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ বাকের, সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম। এছাড়াও কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ।
প্রসঙ্গতঃ নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করা হবে।
Leave a Reply