এবারের নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে ৪৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন পেয়েছেন ২৬৬ ভোট।
একই প্যানেল থেকে ৪৩০ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক (হিসাব) নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ আকতার হোসেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু পেয়েছেন ৩২৪ ভোট। ৩৯৭ ভোট পেয়ে পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট বাবলু মিয়া,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহীন পেয়েছেন ৩৪১ ভোট, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট মনিরুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল আরাফাত পেয়েছেন ৩০৩ ভোট।
একই প্যানেলে নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৫ জন। তারা হলেন এডভোকেট শবনম মুস্তারী (ভোট-৪১৩), এডভোকেট মোহাম্মদ ইসহাক-১ (ভোট ৩৯৭), এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী (ভোট ৩৭২), এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী (ভোট ৩৪৭) ও এডভোকেট আমানুল হক (ভোট ৩৪৬)।
বিরোধী দল সমর্থক প্যানেল বিএনপি-জামায়াত, সমমনা আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার ৪১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ তারেক পেয়েছেন ৩৩৮ ভোট।
একই প্যানেল থেকে ৪০৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ আবু তাহের(২), তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১ পেয়েছেন ৩০৪ ভোট। ৩৮৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট নাজিম উদ্দিন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট ফখরুল ইসলাম চৌধুরী গুন্দু পেয়েছেন ১৪৭ ভোট। ৩৯৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) নির্বাচিত হয়েছেন এডভোকেট সাহাব উদ্দিন সাহীব,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম সায়েম পেয়েছেন ৩৫৭ ভোট।
কার্যকরী পরিষদের ৯টি সদস্যের মধ্যে ৪টিতে জয় লাভ করেছেন একই প্যানেল। নির্বাহী সদস্য পদে এই প্যানেলে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী (ভোট ৪১০), এডডোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ্ (ভোট ৪০৪), এডভোকেট ইফতেখার মাহমুদ (ভোট ৩৯৮) ও এভাকেট আবুল কাসেম (ভোট ৩৬২)।
প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী এডভোকেট এডভোকেট মোহাম্মদ বাকের বলেন, ২৬ ফেব্রুয়ারী সুন্দর, সুষ্ঠু পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও রেওয়াজ ধরে রাখতে কমিশনের বেঁধে দেয়া আচরণবিধি মেনে ভোট প্রয়োগ করায় সম্মানিত ভোটারদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন অতিরিক্ত সদস্য প্রতিনিধি কো-অপ করা হবে।
Leave a Reply