উখিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৫ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ লালু বাহিনী প্রধান লালু ও দুই সহযোগী সহ তিনজনকে আটক করেছে র্যাব। যার আনুমানিক মুল্য ৬ কোটি ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইকংয়ের আবদুল গফুরের ছেলে ওসমান গনি লালু (২৫) ও নলবুনিয়া এলাকার মৃত মৃত সৈয়দ হোসেনের ছেলে মোঃ আলি হোসেন ওরফে আলী (২৮) এবং রহমতের বিল এলাকার মৃত মোহাম্মদ নূরের ছেলে মুফিজ উদ্দিন (১৭)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা।
এদিকে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply