সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৪৬ জন; ঢাকা বিভাগে ৩৫ জনের প্রাণ নিয়েছে এ ভাইরাস।
গত এপ্রিলের রেকর্ড ভেঙে ২৭ জুন এক দিনে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তার চার দিনের মাথায় নতুন রেকর্ড দেখতে হল বাংলাদেশকে।
গত একদিনে মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪৬৪ জনে দাঁড়াল।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৩০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের আক্রান্ত হওয়ার তথ্য এসেছে সরকারের খাতায়।
আগের দিন দেশে রেকর্ড ৮ হাজার ৮২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সেই হিসাবে এক দিনে শনাক্তের সংখ্যা বেড়েছে শ পাঁচেক কমেছে। কিন্তু মৃত্যুর সংখ্যা ১১৫ জন থেকে এক লাফে বেড়ে গেছে ২৮ জন।
এ নিয়ে টানা পাঁচ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা একশর ওপরে থাকল। এর আগে এপ্রিলে টানা চার দিন একশর বেশি মৃত্যু দেখেছিল বাংলাদেশ।
Leave a Reply