সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে কৃষকলীগের উদ্যোগে  কৃষক হত্যা দিবস পালিত

কক্সবাজারে কৃষকলীগের উদ্যোগে  কৃষক হত্যা দিবস পালিত

রাশেদুল ইসলাম।।
‘কৃষক বাঁচা-দেশ বাঁচাও’ স্লোগানকে ধারণ করে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে শহরের আলির জাহাঁলস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জেলার সহ-সভাপতি আনিসুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ১৯৯৫ সালে ১৫ মার্চ কৃষকরা সারের দাবীতে আন্দোলন করেছিল, তৎকালীন বিএনপি সরকার সার দিতে না পেরে কৃষকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। মারা গেলেন ১৮ জন কৃষক। সেই দিন আহত হলেন আরো বহু কৃষক। তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সারের জন্য আর দাবী করতে হবে না, সার কৃষকের হাতে হাতে পৌঁছে যাবে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সেই ওয়াদা পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকারের সময় সার, তেল ও বীজের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর বর্তমান সরকার কৃষকদের অল্প দামে সার দিচ্ছে। সারের জন্য কৃষকদের সারের পেছনে ছুটতে হতো, আর এখন সার-ই কৃষকদের পেছনে ছুটছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক-রত্ন শেখ হাসিনা দেশের অর্থনীতির প্রদান চালিকাশক্তি কৃষক সমাজের জন্য সারের দাম সহনীয় পর্যায়ে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজ কৃষিতে ঈর্ষণীয় সাফল্য এসেছে। কৃষকদেরকে কৃষি উপকরণ নামমাত্র মূল্যে সরকার দিচ্ছে। সার, বীজ খুব সহজে কৃষকেরা পেয়ে যাচ্ছে। আজ দেশের কৃষক ভাইদেরকে সারের জন্যে আন্দোলন করতে হয় না।
সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, এড মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সদরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের হেলালী, জাবেদ মোস্তফা, ওয়ার্ড নেতা জামাল উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি মাস্টার বজল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মোরশেদুল আলম খোকন, শহর কৃষকলীগের সভাপতি এরশাদুজ্জামান সুমন, সহ-সভাপতি ইব্রাহিম পিয়ারু, জয়নাল আবেদীন ও জেলা নেতা আবদুল গফুর হেলালী, ফারুক আহমদ, শেখ ইয়াকুব আলী ইমন, ওয়াহেদ আল মারুফ, আফলাতুন সিকদার, শফি উল্লাহ, শফিউল হক রানা, নুরুল আলম, সজীব দাশ, সদরের নেতা মাস্টার মনছুর আলম, শহরের ওয়ার্ড সমুহের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM