কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী মোবাইল মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি লিমিটেড এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত জরুরী সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের প্রথম সারির মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনি মোবাইল ফোনের কক্সবাজারের ডিস্ট্রিবিউটর তরুন ব্যবসায়ী শফিউল্লাহ শফিকে আহবায়ক ও মোঃ মঈন উদ্দিন নিহালকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।
বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মনজুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন রাশেদ এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ নওশাহ মিয়া, মোঃ মোবারক হোসেন, মিন্টু দাশ, সদস্য যথাক্রমে মোঃ রিয়াজুল ইসলাম ইমতিয়াজ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মোরশেদ হাসান, মোঃ নাছির উদ্দিন, মোঃ হারুনুর রশিদ ও মোঃ রবিউল আলম রবিন।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অনুমোদিত এই আহ্বায়ক কমিটি ব্যবসায়ী সমিতির পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
Leave a Reply