সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানঃ ইয়াবা সহ আটক-১

উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানঃ ইয়াবা সহ আটক-১

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং হিন্দুপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
আটক মোহাম্মদ আয়াস (২৮) উখিয়ার পালং খালীর ৩নং ক্যাম্পের ব্লক- ডি১৪ এর মৃত মীর আহম্মদের ছেলে।
২০ মার্চ বিকাল সাড়ে ৩ টায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল সাডে ৩ টায় সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ আয়াস (২৮) (রোহিঙ্গা) নামে একজনকে ধৃত করে। ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM