সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন, মাহমুদুলের প্রেম

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন, মাহমুদুলের প্রেম

 

বিশেষ প্রতিবেদক।।

ক্যানসার আক্রান্ত ফাহমিদার স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুলের সঙ্গে ঘর বাঁধবেন। স্বপ্ন সত্যি করে মাহমুদুলও প্রেমিকার হাতে রেখেছিলেন হাত। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সেই মাহমুদুলের প্রেম।

গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে তাদের বিয়ে হয়। ১২ দিন না পেরুতেই এলো দুঃসংবাদ। ক্যানসারের কাছেই হেরে গেলেন ফাহমিদা। নিহত ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান।

সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মেডিক্যাল সেন্টারের জেনারেল ম্যনেজার শাহ আলম ভূইঁয়া বলেন, সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার বাড়ি ফিরলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গত ৯ মার্চ চট্টগ্রাম নগরের মেডিকেল সেন্টারে মৃত্যুপথযাত্রী ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে এক টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। এছাড়া, ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। চকরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি ছিল। বিয়ের কথাবার্তা ও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে। নিহতের চাচা ইউসুফ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM