সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

কক্সবাজারে কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম কেএসআরএম ইন্ডিপেনডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ মার্চ) ছিল এই টুর্নামেন্টের সমাপনী দিন। এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) শুরু হয় এ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. ফকরুল আহসান বিএসপি, এনডিইউ, পিএসসি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার  জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেইন পিএসসি, কেএসআরএমের পরিচালক (প্লান্ট) কমোডর (অব.) এমএস কবির, মহা-ব্যবস্থাপক (মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ব্যবস্থাপক (ব্রান্ড) এসএম মাহমুদুল হাসান ও জ্যেষ্ঠ কর্মকর্তা  মিজান-উল-হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. ফকরুল আহসান বলেন, দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এ টুর্নামেন্টের আয়োজন করায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস এই ধরণের আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় কেএসআরএমের পক্ষে কমোডর (অব.) এম.এস কবির টুনার্মেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM