সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিএনপি-জামায়াতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই-হানিফ

বিএনপি-জামায়াতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই-হানিফ

বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি জামায়াত প্রতিদিন মিথ্যাচার করছে। মির্জা ফখরুল প্রতিদিন দুর্নীতির কথা বলছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়া দুর্নীতির কারণে দণ্ডিত হয়েছে। তারেক রহমান পলাতক রয়েছে। আপনারা কিভাবে কোন লজ্জায় দুর্নীতির কথা বলেন? তাই বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না। জিয়াউর রহমান দেশকে অন্ধকারে ডুবিয়েছিল।রাজারকারদের পুনর্বাসন করে পাকিস্তানের ভাবধারা প্রতিষ্ঠা করেছিল। এছাড়া জামায়াত ৭১ এ রাজাকার ছিল, পাকিস্তানি সৈনিক ছিল। তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির সময় পাকিস্তানে নিন্দা প্রস্তাব করা হয়। তাই বিএনপি-জামায়াতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ নিতে হবে। সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানী অপশক্তিকে রুখতে হবে।’
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
জাতীয় সংগীত, জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
সম্মেলনে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, সেলফিবাজি রাজনীতিকে ধ্বংস করছে। যারা ছবি ও টকশো নিয়ে রাজনীতি করে তাদের দলে দরকার নাই। পদ নমিনেশন বিক্রি করে রাজনীতি করছে তাঁরা দালালের চেয়ে খারাপ। এখন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা নিয়ে শ্লোগান নাই। এখন শুধু অমুক ভাই আর তমুক ভাই। তাঁদের আমরা প্রাণভরে ঘৃণা করি। শেখ হাসিনা গরীব ও মেহনতি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন। গরীবের আলহামদুলিল্লাহর বরকতে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকবে। তাই জননেত্রী শেখ হাসিনার মতো মানুষকে ভালবাসুন, মানুষের পাশে থাকুন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,
সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কুষ্টিয়ার সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ আজিজ, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে বিকেল ৩টায় সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৩১১ জন কাউন্সিলর পরিচ্ছন্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
এদিকে, পৌর আওয়ামী লীগের  সভাপতির পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক উজ্জ্বল কর, বর্তমান সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সেতু, ও শহর নেতা দীপক দাশ প্রার্থীতা ঘোষণা করেন।
উল্লেখ্যঃ সর্বশেষ ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। এরপর ২০১৬ সালে তৎকালীন সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার পর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নজিবুল ইসলাম।
এদিকে, বিকাল সাড়ে ৫ টার দিকে প্রার্থীদের নিয়ে আংশিক কমিটি ঘোষণা  করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এতে নজিবুল ইসলামকে সভাপতি, উজ্জ্বল করকে সাধারণ সম্পাদক, সালাউদ্দীন সেতুকে যুগ্ম-সম্পাদক ও দীপক দাশকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM