সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কারাগারে হাজতীর মৃত্যু 

কক্সবাজার কারাগারে হাজতীর মৃত্যু 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মৃত মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
শনিবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি।
কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী (হাজতি নং ৭৯৮০/২১) কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সহকারী সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে আনার পথে সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তার বিরুদ্ধে (চকরিয়া থানার মামলা নং-১৪, জিআর-৪৮৭/২১, তারিখ- ৯/১২/২০২১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামী হিসেবে গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি।
কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকাল ৫ টার সময় মৃত হাজতী মোহাম্মদ আলীর লাশ জেলা সদর হাসপাতাল মর্গ থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে,
 হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালে ‘মৃত আনা’ হয়েছে বলে উল্লেখ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM