সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারী ইন্তেকাল : সিইউজের শোক

সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারী ইন্তেকাল : সিইউজের শোক

 

সংবাদ বিজ্ঞপ্তি।।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আবদুর রউফ পাটোয়ারী শনিবার রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই যুগের বেশি সময় ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন।

আজ সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তাঁর প্রথম জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সহ সভাপতি স. ম. ইব্রাহিম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মহরম হোসাইনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদে যোহর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শোক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, তাঁর মৃত্যুতে সিইউজে একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারিয়েছে। এ শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM