কক্সবাজার জেলার পেকুয়া বাজারে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, সিএনজি অটোরিকশার মালিক পেকুয়া সদর ইউনিয়নের আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), অটোমোবাইল ওয়ার্কসপ মালিক (মোটর গ্যারেজ) রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মোঃ তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রুহুল আমিনের একটি সিএনজি অটোরিকসা অটোমোবাইল ওয়ার্কসপ (মোটর গ্যারেজ) রয়েছে। ওই অটোমোবাইল ওয়ার্কসপে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি অটোরিকসা মেরামত করতে নিয়ে যান। ওয়ার্কসপের মেকানিক সিএনজি মেরামত করার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আহতের ঘটনা ঘটে।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনেছি। ফোর্স পাঠানো হয়েছে। অটোমোবাইল ওয়ার্কসপে সিএনজি অটোরিকশা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটির তদন্ত কাজ চলছে।
Leave a Reply