কক্সবাজারের চকরিয়ার সাহারবিলের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম প্রকাশ সোনা মিয়া ও তার পুত্র রাহামতুল্লাহকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। এ অভিযানে ১৯হাজার ৮শ পিচ ইয়াবা, ২টি দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।
আটক আজিজুল হাকিম (৫০) চকরিয়া থানাধীন ১২নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে এবং অন্যজন তার ছেলে রহমত উল্যাহ (২৪)।
৮ এপ্রিল ভোর সোয়া ৫ টায় চকরিয়া থানাধীন ১২নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর সাকিনের জনৈক আজিজুল হাকিম এর বসতঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে বলে জানতে পারে। উক্ত সংবাদে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে পিতাপুত্রকে আটক করে। তাদের বসতঘর তল্লাশী করে খাটের নিচ হতে ১৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি রামদা ও ১ টি ছোরা উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply