কক্সবাজার শহরের সিটি কলেজ গেইট এলাকায় আলোচিত রিদুয়ান বিন সিদ্দিক হত্যা মামলায় এযাবৎ তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলো, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের পুত্র হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের পুত্র কামাল হোসাইন (২৪) এবং দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মাসুদুল করিমের ছেলে সোমরাত উদ্দিন সোহাত (২২)। তারা থানায় দায়ের করা মামলার ২, ৪ ও ৭নং আসামী।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সোহাতকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর
মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৮ মার্চ সন্ধ্যায় কক্সবাজার সিটি কলেজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পলাতক আসামি সোমরাত উদ্দিন সোহাতকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার (১এপ্রিল) বিকালে রিদুয়ান হত্যা মামলার ছোটন ও কামাল নামে দুই আসামীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল র্যাব-১৫ এর সদস্যরা।
এ ঘটনায় সাহিত্যিকাপল্লী এলাকার জালাল আহমদের স্ত্রী ও নিহতের মা ফরমুজা বেগম (৫৫) বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ কে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পলাতক আসামীরা হলেন, শহিদুল ইসলাম সানি (২২), মোঃ তানজিদ (২১), মোঃ আহাদ (২১), মোঃ আরমান (২৩), মিনহাজুল ইসলাম (২৩), সাকিব (২২), মোঃ ইব্রাহিম (২১), মোঃ রাহাত (২২), মোঃ সাদ্দাম (২১), সায়মন (২২)।
Leave a Reply