সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করলেন জুয়েল

কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করলেন জুয়েল

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল আসন্ন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করেছেন।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলেে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

কায়সারুল হক জুয়েল বলেন, আমার বাবা জেলা আওয়ামী লীগের একজন বটবৃক্ষ ছিলেন। আমার বাবা একেএম মোজাম্মেল হক কোন লদিন দখল, দুর্নীতি, অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন না। আমিও কখনো দখল, দুর্নীতি ও অন্যায়ের সাথে নেই। এখন অনেকেই দলীয় পদপদবী ব্যবহার করে নানা অপকর্মে জড়িত আছে। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এসব অপকর্মকারীদের জবাব দিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করছি।

সাংবাদিক সম্মেলনে কায়সারুল হক জুয়েল আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে কক্সবাজার আওয়ামীলীগ সাংগঠনিক জেলায় রূপান্তরিত হয়। বাবা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একই বছর আমার বাবা জনগণের প্রত্যক্ষ ভোটে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৬৩ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম স্নেহভাজন ব্যক্তি ছিলেন আমার বাবা।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করেন। তিনি কক্সবাজারের সরকারী সফরে আসলে বাবাকে কক্সবাজার সার্কিট হাউসে ডেকে নেন। সেখানে বিভিন্ন প্রলোভনে ফেলে তার দলে যোগদানের জন্য এবং মন্ত্রীত্বসহ বিভিন্ন উচ্চ পদে আসীন করার লোভ দেখান। বাবা সেই লোভনীয় পদ প্রত্যাখ্যান করেন।

জুয়েল বলেন, চেয়ারম্যান থাকাকালীন বাবার প্রচেষ্টায় যুগোশ্লোভিয়ার একটি টিম কক্সবাজার শহরে সৌন্দর্য্য বর্ধনের সম্ভাব্যতা নিয়ে এরিয়েল সার্ভিস এর মাধ্যমে মাষ্টার প্ল্যান রচনা করেন। ১৯৭৮ সালের ২০ ফেব্রুয়ারী বিশ্ববিখ্যাত হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ক্লে ও তার পত্নী মিসেস ভেরুনিকা আলী কক্সবাজার সফর করেন এবং কক্সবাজারের সর্বস্তরের জনগণের পক্ষে বাবা তাদেরকে সংবর্ধনা জানান এবং তিনি গণসংবর্ধনা কমিটির চেয়ারম্যান ছিলেন। আমার বাবা এ.কে.এম মোজাম্মেল হক ১৯৮৭ সালে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। বাবা ১৯৮১-২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে আমৃত্যু কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল উপস্থিত সাংবাদিক, শুভানুধ্যায়ী ও নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীদের এই আশ্বাস দিতে চাই, আমি যদি আপনাদের সহযোগীতা ও সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হই। কোনদিন দলকে বিক্রি করে খাব না, মনোনয়ন বাণিজ্য করব না, দখলবাজী করব না, কমিটি ও পদ বিক্রি করব না। অর্থাৎ দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজে লিপ্ত হবো না। আপনারা চরম দুঃসময়ে আমার পিতাকে যেভাবে পেয়েছিলেন আমাকেও সেইভাবে পাবেন ইনশাল্লাহ।

আয়োজিত ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM