সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

কক্সবাজারে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

বিশেষ প্রতিবেদক।।

সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে পালিত হচ্ছে বাঙালির শেকড়ের উৎসব পহেলা বৈশাখ। সূর্য উদয়ের সাথে সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।

এতে ছিল গান, কবিতা, কথামালা ও নৃত্য। সকাল থেকে এসব অনুষ্ঠানমালা দিয়ে জমজমাট হয়ে উঠে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গন।

অশুভ অসংগতি মহামারি অতিক্রম করে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে পহেলা বৈশাখের এই অনুষ্ঠান পালন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM