সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরাম’র সভাপতি হলেন কক্সবাজারের কৃতিসন্তান ড.আবছার খান

সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরাম’র সভাপতি হলেন কক্সবাজারের কৃতিসন্তান ড.আবছার খান

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর ২০২১-২০২২ মেয়াদে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান।

তিনি কক্সবাজারের কৃতিসন্তান এবং
সদরের পিএম খালী এলাকার বাসিন্দা। কক্সবাজারের স্বনামধন্য গাইনি চিকিৎসক ডাঃ খাইরুন্নেছা মুন্নীর স্বামী।

তিনি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ ডিপার্টমেন্টের ডীন এবং কক্সবাজারের দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ এন্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টারের সুযোগ্য পরিচালক। কক্সবাজারের কৃতিসন্তান সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দিত ও গর্বিত জেলাবাসী।

গঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড.শারমীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর তাসনিম ইমাম।

কমিটির অন্যরা হলেন-কোষাধ্যক্ষ ড. সুব্রত কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবরার শাকিল, প্রচার সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা: তুলি দে। কার্যকরী সদস্যরা হলেন-প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, প্রফেসর. ড. আশুতোষ দাশ, ড. মো: সাইফুল বারী, মো: ফাহাদ বিন কাদের, মো: আশরাফুল ইসলাম, সুমি আকতার ও ডা: তৌহিদা কামাল।

উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন-প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান, প্রফেসর ড. মো: রায়হান ফারুক, প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ও প্রফেসর ড.ওমর ফারুক মিয়াজী।

এদিকে, প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বলে সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM