সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৮৬৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার

কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৮৬৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার

 

বিশেষ প্রতিবেদক।।

সারাদেশের মতো কক্সবাজারের ৮ উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার ৮৬৭ টি নতুন বাড়ি পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির মালিকানা দলিল ও নতুন বাড়ি হস্তান্তর করা হবে।

সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবেন কক্সবাজার জেলার ৮ টি উপজেলা প্রশাসন।

এদিকে, কক্সবাজার জেলায় ৪৭৭২ টি ভূমিহীন পরিবারের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০৩ টি পরিবারকে, চকরিয়া উপজেলায় ২১০ পরিবারকে, পেকুয়া উপজেলায় ৪০ পরিবারকে, রামু উপজেলায় ২০০ পরিবারকে, মহেশখালী উপজেলায় ৩৫ টি পরিবারকে, উখিয়া উপজেলায় ২২০ টি পরিবারকে টেকনাফ উপজেলায় ৪০ টি পরিবারকে এবং কুতুবদিয়া উপজেলায় ১৯ টি পরিবারকে নতুন বাড়ি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মোট ৬৫ হাজার ৪৭৪ টি পরিবারের জন্য ঘর তৈরি করা হচ্ছে। তন্মধ্যে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪ টি পরিবারকে গৃহ ও ২ শতাংশ জমির দলিল ও অন্যান্য দলিলসহ ‘উপহারের ঘর’ হস্তান্তর করবেন। তাও আগামী ঈদুল ফিতরের আগেই হস্তান্তরের মধ্য দিয়ে সহায় সম্বলহীন পরিবারগুলোতে ঈদের আনন্দ উপহার দেওয়া হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন চট্টগ্রাম, বরগুনা, সিরাজগঞ্জ এবং ফরিদপুরের একটি করে আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্টানে।

জেলা প্রশাসক আরো জানান, প্রকল্পের আওতায় কক্সবাজারের ৮টি উপজেলায় মঙ্গলবার ৮৬৭টি পরিবারের কাছে গৃহ ও ২ শতাংশ জমির দলিল হস্তান্তর করা হবে। কক্সবাজার জেলায় ইতিমধ্যে উদ্ভোধন হয়েছে এমন ঘরের সংখ্যা এক হাজার ৪২৩ টি এবং এ পর্যন্ত জেলায় সম্পূর্ণভাবে নির্মিত ঘরের সংখ্যা হচ্ছে ২ হাজার ২৯০ টি। এসব প্রতিটি সেমিপাকা ঘর নির্মাণে বরাদ্দ রয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM