সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি।।
“বঙ্গবন্ধুর আদর্শে, ভাতৃত্বের বন্ধনে, সুদৃঢ ঐক্যে-জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য” স্লোগানে কক্সবাজার জেলার সহযোগী সংগঠন জেলা যুবলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল নেতৃবৃন্দরা বলেন, একটি সিন্ডিকেটের কাছে জিম্মি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো। সেই সিন্ডিকেটের কবল থেকে আমরা মুক্তি চাই। আমরা নিয়মিতভাবে রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছি।
বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় হোটেল উপলের ‘জারা কনভেনশন হলে’ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা মডেল কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, জেলা আওয়ামী লীগের কোন প্রোগ্রামে আমাদের ডাকা হয়না। এতে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সিন্ডিকেটটি জেলা আওয়ামীলীগকে তাদের বাপ-দাদার সম্পত্তি মনে করে। আজ আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, এই বন্ধন অটুট থাকবে আজীবন।
আলোচনা সভায় বক্তরা বলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, দুর্নীতিবাজ ও স্বৈরাচার মেয়র মুজিবসহ ৪ জনের সিন্ডিকেট এই আওয়ামীলীগ। ওই সিন্ডিকেট আওয়ামী লীগের দুর্দিনে সারথী, জেলা ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে হত্যার চেষ্টা করছে। মুজিব ও তার বাহিনী জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলামকে মারার জন্য তেড়ে নিয়ে গেছেন। জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারকে হত্যার মাস্টার মাইন্ড।
তারা হুশিয়ারী দিয়ে আরো বলেন, সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীর উপর হাত তুললে, সেই হাত ভেঙে দেওয়া হবে। ইশতিয়াক, জুয়েল ও আনসারীকে হত্যার টার্গেট করছে এই মুজিব সিন্ডিকেট। আজকের এই ঐক্য থাকলে আনরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবো। সিন্ডিকেটের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে আওয়ামী লীগের সুস্থধারার রাজনীতি প্রতিষ্টা করতে অঙ্গীকারবদ্ধ।
এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা হক চৌধুরী লুনা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী ও কোরআন তেলোয়াত করেন কৃষকলীগ নেতা আরিফুল্লাহ নুরী। এতে সকল সহযোগী সংগঠনের উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply