মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে র‌্যাব এর অভিযান, সাত প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

কক্সবাজারে র‌্যাব এর অভিযান, সাত প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক।।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের অভিযোগে পাঁচটি রেস্তোরাঁ এবং মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি, ওজনে কারচুপির অভিযোগে আপন ট্রেডিং ও আঁখি স্টোরকে মোবাইল কোর্ট পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান, বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি করা হয়। এছাড়াও হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলোর ব্যবহার/গ্রহণের ফলে মানুষজন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে (১৭-১৮ মে) মোঃ মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কলাতলী রেস্টুরেন্টকে ২ লাখ, মেরিন ফুট রেস্টুরেন্টকে ২ লাখ, আল-গণি রেস্টুরেন্টকে ২ লাখ, হট চিলি রেস্টুরেন্ট কে ১ লাখ, আখি স্টোরকে ৫০ হাজার, কক্স কুটুমবাড়ীকে ৫০ হাজার ও আপন ট্রেডিংকে ৫০ হাজার টাকা, সাত প্রতিষ্ঠানকে সর্বমোট আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM