সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি।।

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে ধারণ করে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭ টায় শহরের ঐতিহ্যবাহী হোটেল গোল্ডেন হিলের হলরুমে কৃষকলীগের সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শামীমা আকতার খানম এমপি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বঙ্গকন্যা
শেখ হাসিনার বিজয়কে আবারো সুনিশ্চিত করতে হবে। এই লক্ষে কৃষক লীগের নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে সংগঠন শক্তিশালী হয়,
এই লক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক এড.শামীমা আকতার খানম এমপি বলেন, নিজেকে যোগ্য নেতা হিসেবে তৈরি করুণ। অভিযোগ নয়, মান অভিমান নয়। রাজনীতিতে অভিমানের মুল্য নেই। নিজেকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলুন। যোগ্যতা তৈরি হলে অবশ্যই সব জায়গায় মুল্যায়ন পাবেন। ছাত্রলীগ করেই এখন কৃষকলীগে অন্তর্ভুক্ত হয় সাবেক ছাত্রলীগ নেতারা, এটাই আজকের কৃষকলীগের সফলতা। কৃষকের বিপদ-আপদে এগিয়ে আসতে, আমাদের কৃষক প্রতিনিধিও তৈরি করা দরকার।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের পরিষদ সদস্য এমএ হাসেম, জেলা সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, এড. মোস্তাক আহমদ, সুজন কল্যাণ বড়ুয়া, কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইসার সিকদার, শহর সভাপতি এরশাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম মিন্টু, সদরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুকুল, রামু সভাপতি সালাহ উদ্দিন মাতামুহুরির সভাপতি হাসান আলী, মহেশখালীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পেকুয়া সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, ঈদগাও সভাপতি আবছার কামাল, টেকনাফ সভাপতি জাহেদ হোসেন সম্রাট, উখিয়া সভাপতি তাহশীদ চৌধুরী ছোটন, চকরিয়া সভাপতি আমির হোসেন আমু, চকরিয়া পৌরসভা সভাপতি সুলাল চন্দ্র সুশীল, চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ লোটাস প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ মুজিবুর
রহমান, সনজিদ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহাদত হোছাইন, প্রচার সম্পাদক মোরশেদুর রহমান খোকন, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমদ, জেলা সদস্য আফলাতুন সিকদার, নাসির উদ্দিন, ফরিদুল আলম, ইমাম হোসেন, একরামুল হক জুয়েল, রতন কুমার দাশ, ইয়াকুব আলী ইমন, নুরুল আলম, শফিউল্লাহ ও সদর সভাপতি সেলিম উল্লাহ সেলিম, ঈদগাঁও সাধারণ সম্পাদক আবু রাশেদ ভূট্টো, টেকনাফ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উখিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

এছাড়াও কক্সবাজার শহর কৃষকলীগ সহ প্রতিটি উপজেলার সহ-সভাপতিগন, যুগ্ম-সাধারণ সম্পাদকগন ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এদিকে, সভার শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। এর আগে সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন শহর কৃষকলীগ নেতা আরিফ উল্লাহ নুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM