সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কারাগারে থেকে জুম মিটিং, ১৩ কারারক্ষীর বিরুদ্ধে মামলা

কারাগারে থেকে জুম মিটিং, ১৩ কারারক্ষীর বিরুদ্ধে মামলা

সিএনটি ডেস্ক।।
ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন কারাগারের অধীনে হাসপাতালে থেকে মোবাইল ফোন ও জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং চার কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি বলেন, ডেসটিনির রফিকুল আমিনের জুম মিটিংয়ের ঘটনায় জড়িত সন্দেহে ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং ৪ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া চার কারারক্ষী হলেন- মো. ইউনুস আলী মোল্লা, মীর বদিউজ্জামান, মো. আব্দুস সালাম ও মো. আনোয়ার হোসেন।
বিভাগীয় মামলার আসামিরা হলে- মো. জসিম উদ্দিন, সাইদুল হক খান, মো. বিল্লাল হোসেন, ইব্রাহিম খলিল, মো. বরকত উল্লাহ, মো. এনামুল হক, মো. সরোয়ার হোসেন, মোজাম্মেল হক, জাহিদুল ইসলাম, আমির হোসেন, কামরুল ইসলাম, শাকিল মিয়া ও জুনিয়র কারারক্ষী আব্দুল আলীম।
এ ঘটনায় ঢাকা বিভাগের ডিআইজি-প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান করে কারা অধিদফতরের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM