মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
কাজল কান্তি।।
“দশে আমরা, দেশের তরে” এ শ্লোগানে কক্সবাজারে চ্যানেল২৪ এর ১০ বছর পূর্তি অনুষ্ঠান কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে কক্সবাজারে প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বিএফইউজের কেন্দ্রিয় সদস্য আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি।
চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকরাম চৌধুরী টিপু, মোহাম্মদ জুনাইদ, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল, আহসান সুমন, নেছার আহমদ, সুজাউদ্দিন রুবেল, কামরুল ইসলাম মিন্টু, মাইন উদ্দিন শাহেদ, মনতোষ বেদজ্ঞ, মো.শাহাদত হোছাইন, সফিউল আলম, শাহনিয়াজ, মুহিব উল্লাহ, তারেকুর রহমান, শিপন পাল, সাইফুল ইসলাম, লোকমান হাকিম, তৌহিদুল ইসলাম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, প্রগতি লেখক সংঘের আহবায়ক কবি জাহেদ সরওয়ার, শিক্ষক প্রতিনিধি সাইফুল কবীর সাইকী, রোতাব চৌধুরী, মো. মামুন, হেলাল উদ্দিন, মো. ফরাজ, বাবু দে, আবদুর রহিম, কামরুল হাসান, সোহেল সহ নানা শ্রেণী-পেশার মানুষ।
এদিকে, পুরো অনুষ্ঠানে সহযোগিতা ছিলেন চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন মোহাম্মদ রাসেল।
এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, পুলিশ ও সাংবাদিকদের দায়িত্ব বড়ই চ্যালেঞ্জিং। পুলিশ ও সাংবাদিক পরস্পর পরিপুরক। এতে যাতে দুরত্ব সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। পুলিশ প্রশাসনের খারাপ নিউজের পাশাপাশি ভাল নিউজও করার পরামর্শ দেন তিনি। পুলিশের মহৎ কাজগুলোও তুলে ধরুন। এতে তারা উৎসাহ পাবে এবং ভাল কাজ করার প্রতিযোগিতা করবে। ভাল কাজে প্রতিযোগিতা হলে দেশের উন্নয়ন হবে। এছাড়া, ভাল সাংবাদিকদের মুল্যায়ন সব জায়গায় আছে দাবী করে তিনি বলেন, পেশাদারীত্ব নেই এমন কিছু সাংবাদিকদের দৌরাত্ম্য ও যন্ত্রণায় প্রতিনিয়ত অতিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার আহবান জানান তিনি। পাশাপাশি সম্পুর্ণ পেশাদারিত্ব নিয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।
Leave a Reply