সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলগেইট এলাকায় পাহাড় ও ছড়া দখলকারীদের বিরুদ্ধে অভিযান

কক্সবাজার জেলগেইট এলাকায় পাহাড় ও ছড়া দখলকারীদের বিরুদ্ধে অভিযান

ইউচুপ সিকদারঃ কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় পাহাড় কেটে শত শত বছরের পুরনো ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ এপ্রিল) বিকালে এ অভিযান চালায় কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান।

এলাকাবাসী অভিযোগ করে জানান, শত শত বছরের পুরনো ছড়াটি কেউ পাহাড় কেটে মাটি ফেলে আবার কেউ সীমানা পিলার দিয়ে দখল করে সংকুচিত করে ফেলেছেন। এতে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্তমানে জামাল উদ্দিন বাবুল, রিয়াদ, হামিদ, ভুলু, খসরু, নাজিম উদ্দীন, ফরহাদ সহ ৮/৯ জন ব্যক্তি ছড়াটি বিভিন্ন কায়দায় দখল অব্যাহত রেখেছেন বলে এলাকাবাসী জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াদ জানান, ভুলু, হামিদ সহ কয়েকজন ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে কৌশলে দীর্ঘদিনের ছড়াটি ভরাট করে ফেলছেন।

অপরদিকে ভুলু জানান, রিয়াদ সহ কয়েকজন মিলে পানি চলাচলের ছড়ার মধ্যে সীমানা খুঁটি দিয়ে ছড়া দখল করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস জানান, ২৫/৩০ ফুট প্রস্থের ছড়াটি কিছু কিছু অংশে এখন মাত্র ৫ ফুট অবশিষ্ট আছে। সেখানে গত এক মাস ধরে বাবুল নামের এক ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে ছড়াটি ভরাট করে পাকা দালান নির্মাণ করছেন। তাকে বাধা দিলেও তিনি তা আমলে নিচ্ছে না বলে জানান তিনি।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান জানান, পাহাড় কেটে ও ছড়া দখল করে নির্মিত কয়েকটি ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। পাকা স্থাপনাগুলো ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে।

এদিকে, গত মঙ্গলবার পাহাড়কাটা ও ছড়া দখল করে বসতবাড়ি নির্মাণের সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ অভিযানে নামে প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM