সোমবার, ০১ Jun ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

এহসান কুতুবী।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুই দিনের সরকারি সফরে কক্সবাজার এসেছেন।

বৃহস্পতিবার (২৬মে) বিকেল ৫ টায় হেলিকপ্টার যোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে যান এবং সালাম গ্রহন করেন।

পরে সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নের্তৃবৃন্দের সাথে বৈঠক করেন।

মন্ত্রী রাত ৮টার দিকে কক্সবাজারে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭তম সভায় অংশগ্রহন করেন। সেখানে প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন,রোহিঙ্গারা যে দেশে গেছে সেখানে থাকবে। আমাদের দেশে এসেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি। ভারত থেকে কেন রোহিঙ্গা বাংলাদেশে আসবে? ভারত সরকারকে আমরা বিষয়টি অবহিত করেছি। ভারত থেকে কোন রোহিঙ্গা আসতে দেওয়া হবে না। আর আসলেও তাদের পুশব্যাক করা হবে। বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সেজন্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য ক্যাম্পের ভিতরে এপিবিএন কাজ করছে। পাশাপাশি বিজিবি ও র‍্যাব প্রয়োজনমাফিক কাজ করছে। বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক মাদক ব্যবসা যেকোন মূল্যে বন্ধ করা হবে। মাদকের সাথে জড়িত রোহিঙ্গা ও স্থানীয়দের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে যেতে না পারে তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। ভাসানচর অনেক সুন্দরভাবে স্থাপিত হয়েছে। সেখানে ধীরে ধীরে তাদের নিয়ে যাওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাটাতারের বেষ্টনী তৈরির কাজ শেষ হবে। কোন যাতে রোহিঙ্গারা বের হতে না পারে। সেখানে পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি সিসিটিভি স্থাপন ও ওয়াকওয়ে তৈরি
করা হবে।

এছাড়াও শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিজিবি, কক্সবাজার রিজিয়নের বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। শুক্রবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM