সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের যেসব এলাকায় রোববার দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শহরের যেসব এলাকায় রোববার দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় রোববার ২৯ মে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে- সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ্ব, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া বড় পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড় বাজার মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট সহ তৎসংলগ্ন এলাকা।

বিদ্যুৎ বিভাগের এ প্রকৌশলী এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলেও জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য তিনি বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM