সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে মাঠে গড়ালো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট’

কক্সবাজারে মাঠে গড়ালো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট’

 

এহসান কুতুবী।।

বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২’। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে কক্সবাজার সদর।

সোমবার (৩০ মে) বিকালে জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এবং বসুন্ধরা গ্রুপের স্পন্সর প্রতিনিধি সিনিয়র জেনারেল ম্যানেজার এম.ডি আবুহেনা।

এদিকে, আট উপজেলার মধ্যে আজ প্রথম দিনে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে কক্সবাজার সদর।

এছাড়া, কক্সবাজার সদর উপজেলা টিমের খেলোয়াড় মোঃ মোস্তফা ম্যান অব দ্যা ম্যাচ হয়ে পুরস্কার গ্রহণ করে।

উল্লেখ্য, কাল টুর্নামেন্টের ২য় ম্যাচ চকরিয়া ও উখিয়া উপজেলার মধ্যকার ফুটবল টিমের মাঝে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সকল ম্যাচ উপভোগ করার জন্য সকলকে সবান্ধব আমন্ত্রণ জানান আয়োজক কমিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM