সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
কাজল কান্তি দে:
কক্সবাজার জেলায় অপুষ্টিতে ভুগছে ৬৫ ভাগ শিশু। জাতীয়ভাবে শিশুদের পুষ্টি পূরণ ৮০ ভাগ হলেও কক্সবাজার জেলায় পুষ্টি পূরণ মাত্র ৩৫ ভাগ। কক্সবাজার জেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় এই তথ্য জানা যায়।
২৯ মে সকাল ১০ টায় কক্সবাজার শহরের বেষ্ট ওয়েষ্টার্ণ হেরিটেজ মিলনায়তনে দুইদিন ব্যাপী উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়।
কক্সবাজার জেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বা: হাসান শাহরিয়ার কবীর, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক বা: জুবাইদা নাসরীন, ইউনিসেফের প্রতিনিধি বা: করনবীর সিং।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন বা: মোঃ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল।
এসময় বক্তারা বলেন, সবার সমান পুষ্টি নিশ্চিত করতে হবে। সবার পুষ্টি নিশ্চিত করতে পারলে তবেই শক্তিশালী ও মেধাভিত্তিক জাতি গঠন করা সম্ভব। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তরা আরো বলেন, কক্সবাজারে শিশুদের মারাত্মক পুষ্টি ঘাটতি রয়েছে। শুধু তাই নয়, মাতৃ পুষ্টি ঘাটতি রয়েছে অনেক বেশি। শিশু খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন, শিক্ষায়সহ পুষ্টি চাহিদা সংক্রান্ত সব বিষয়ে পিছিয়ে রয়েছে কক্সবাজার। তাই কক্সবাজার জেলাকে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাজেটে গুরুত্ব দেয়া প্রয়োজন। সবাইকে সমন্বিত উদ্যোগ , কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। জেলার বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় এসব বিষয় উঠে আসে।
এতে কর্মশালায় পুষ্টি বিষয়ে কক্সবাজার পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরনী তুলে ধরেন ডা: মোঃ ফজলে রাব্বী, মাল্টি সেক্টোরিয়াল ন্যুনতম পুষ্টি প্যাকেজের গুরুত্ব বিষয় উপস্থাপন করেন বা: নুসরাত জাহান, পুষ্টি পরিকল্পনা প্রক্রিয়া ও সরঞ্জাম নিয়ে আলোচনা করেন ডা: আকতার ইমাম।
গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন ডা: এবং এম ইকবাল কবির, ডা: জেহান আকতার রানা। জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত পাল, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম সহ উক্ত কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ৬০ জন অংশগ্রহণ করেন।
Leave a Reply