সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ আবদুল গফুরের চিরবিদায়, জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ আবদুল গফুরের চিরবিদায়, জানাজায় শোকার্ত মানুষের ঢল

 

ইউচুপ সিকদার।।

কক্সবাজারের বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা আবদুল গফুর এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (৩ জুন) সকাল ১০ টায় কক্সবাজার সদরের ঝিলংজা চা‌ন্দেরপাড়াস্থ আল বয়ান ইন‌ষ্টি‌টিউট সংলগ্ন মা‌ঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সকাল থেকে জানাজার নামাজের মাঠ কানায় কানায় ভরে উঠে।

জানাযা নামাহের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি হাফিজ মাওলানা ছালামতুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সেক্রেটারি অ্যাড ফরিদ উদ্দিন ফারুকী, শহর আমীর মাওলানা ফজলুল কাদের, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নূর হোছাইন ছিদ্দিকী, ঝিলংজা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার মাওলানা ফজলুল করিম, মাওলানা সিরাজুল হক।

বিশিষ্ট ওলামায়ে কেরামদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (মরহুমের বড় জামাতা) মাওলানা জাফর উল্লাহ নূরী, মেঝ জামাতা মাওলানা শফিউল হক জিহাদি, নাতিন জামাতা মহিউদ্দিন মজিদী, মরহুমের মেঝ ছেলে মাওলানা আবুল মনসুর।

উপস্থিত ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জাহিদুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো শোকাহত জনতা।

এদিকে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২জুন) দুপুরে ঝিলংজা চান্দেরপাড়াস্থ নিজ বাড়িতে তিনি স্ট্রোক করেন। এর পর মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গতঃ মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর (৮৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,  কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অবসরপ্রাপ্ত প্রধান মুহাদ্দিস ও গোল্ড মেডেলিস্ট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাবেক নায়েবে আমীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM