সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৪ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে পারেনি। তবে দু’দলই একাধিক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সব আক্রমণ ভেস্তে গেছে বার বার। এতে হতাশ হয়ে পড়ে দুই দলের হাজার হাজার সমর্থক। রেফারির শেষ বাঁশিতেও ফলাফল গোলশূন্য। অবশেষে টাইব্রেকারে ৩-২ গোলে শক্তিশালী টিম মহেশখালী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হট ফেভারিট চকরিয়া উপজেলা।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম. ডি আবু হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও চকরিয়া উপজেলার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এদিকে, পরে মহেশখালী দলকে রানার্স আপ ও চকরিয়া দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্ট চলে।
Leave a Reply