সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, ঘটনার সম্পৃক্ততায় দুই রোহিঙ্গা আটক

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, ঘটনার সম্পৃক্ততায় দুই রোহিঙ্গা আটক

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে স্থানীয় অপহৃত যুবক মো. উমর ফারুককে (২৪) উদ্ধার করা হয়েছে।

তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ’র ছেলে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গত ৫ জুন (রবিবার) টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় যুবক মো. উমর ফারুককে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের আই-ব্লক থেকে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে।

এপিবিএন-এর অভিযানিক তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা হতে উমর ফারুককে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আই-ব্লকের নুর হোসেনের ছেলে নুর বশর (২০) ও খাইরুল আমিনকে (১৬) আটক করা হয়।

তিনি আরো জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM