ইব্রাহিম খলিল।।
কক্সবাজার সদর লিংক রোডে অভিযানে ৭ হাজার ৫শত পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটক মোঃ আবুল কালাম (২২) রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা এলাকার আহমদুর রহমানের ছেলে।
৭ জুন রাত সাড়ে ৭টায় সদরের ঝিলংজা ইউপিস্থ লিংক রোড সিকদার টাওয়ারের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১৫ কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ লিংক রোড সিকদার টাওয়ারের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আবুল কালাম (২২) পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ৭ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করে ছিলেন মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply