সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
মোহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ উপকূলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছে র্যাব-১৫।
কারাদণ্ড প্রাপ্ত আসামি কামাল হোসেন (৩৩) টেকনাফ উত্তর লম্বরী এলাকার নাকিব হোসেনের ছেলে।
৮ জুন বেলা ১ টায় টেকনাফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সহযোগীতায় টেকনাফ উপকূলে মোবাইল কোর্ট পরিচালনা করে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎসসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই দেশের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে গোপনে সমুদ্রে মাছ ধরা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-১৫,
৮ জুন বেলা ১টায় টেকনাফের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সহযোগীতায় টেকনাফ সমুদ্র উপকূলে মোবাইল কোর্ট পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দন্ডবিধি ১৮৬ এর ১৮৮ ধারা মোতাবেক কামাল হোসেন (৩৩) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত জরিমানা প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
Leave a Reply