সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ার ৭ ইউনিয়নে আজ থেকে শুরু হচ্ছে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম

পেকুয়ার ৭ ইউনিয়নে আজ থেকে শুরু হচ্ছে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম

 

গিয়াস উদ্দিন।।

সারা দেশব্যাপী একযোগে জনশুমারী ও গৃহগণনা তথ্য সংগ্রহ ১৫ থেকে ২১ জুন কার্যক্রম চলবে। দেশে ষষ্ঠ বারের মতো এই জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশে “ডিজিটাল জনশুমারি” পরিচালিত হবে।

সেই লক্ষে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিসংখ্যান অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আজ ১৫ জুন থেকে শুরু হচ্ছে জনশুমারী ও গৃহ গণনা কার্যক্রম। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পেকুয়া উপজেলা পরিসংখ্যান অফিস।

পেকুয়া উপজেলায় সুষ্টুভাবে সরকারের উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য গত ২২ মে দুপুর পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারী ও গৃহগণনার নিমিত্তে এক অবহিতকরণ সভার আয়োজন করেছিল উপজেলা পরিসংখ্যান অফিস।

উক্ত অবহিতকরণ সভায় মূল বিষয়বস্তু উপস্থাপনা করেছেন উপজেলা শুমারী সমন্বয়কারী মুহাম্মদ আবদুর রহিম। এ সময় তিনি বলেন, পেকুয়া উপজেলায় শুমারী সমন্বয়কারী ১জন, জোনাল অফিসার ৫ জন, সুপারভাইজার ৭৪ জন ও গণনাকারী ৪২৬ জন জনশুমারী ও গৃহগণনায় মাঠ পর্যায়ের কার্যক্রমে সার্বিক ভাবে দায়িত্ব পালন করবেন। সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি)। প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা আনসার ভিডিপি অফিসার, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলার সরকারী বিভিন্ন দফতরের কূমকর্তা ও জনপ্রতিনিধিরা।

পেকুয়া উপজেলা শুমারী সমন্বয়কারী মুহাম্মদ আবদুর রহিম বলেন, পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে ৫ টি জোনে ভাগ করে এবং ৫ জন জোনাল অফিসার। উপজেলা শুমারি সমন্বয়কারী ১ জন। এছাছড়াও গত ৩-৭ জুন ১ম ব্যাচে ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে গননাকারী ২২৩ জন ও সুপারভাইজার ৩৮ জন প্রশিক্ষণ নিয়েছেন। ২য় ব্যাচে ৯-১২ জুন ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে গননাকারী ২০৮ জন ও সুপারভাইজার ৩৭ জন প্রশিক্ষণ নিয়েছেন।

উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহিম সকলের জ্ঞাতার্থে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দশ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক এই প্রথমবার দেশে “ডিজিটাল জনশুমারি” পরিচালিত হবে।

তারই ধারাবাহিতায় আজ ১৫ জুন থেকে উপজেলার ৭ইউনিয়নে সারা দেশের ন্যায় ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২’ শুরু হচ্ছে। তিনি আরও বলেন, এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে পেকুয়ার সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM