সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা শুক্রবার শুরু

ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা শুক্রবার শুরু

এহসান কুতুবী।।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার (১৭ জুন) থেকে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা-২২।’

শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাহিদ ইকবাল। এ প্রতিযোগিতা সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে হওয়ার কথা থাকলেও ঝড়ো অবহাওয়ার কারণে বলের গতি পরিবর্তনের আশঙ্কায় ভেন্যু হিসেবে স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ আনসারের ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মোহাম্মদ সিরাজুর রহমান ভূঞা, আনসারের কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কুটুম বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লায়ন নুরুল কবির পাশা ও আনসারের সহকারী পরিচালক মো. ওায়হান উদ্দিন ফকির।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

ওয়ালটন প্রথম বিচ ডজবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫টি করে দল অংশ নেবে। নারী ও পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ডজবল ক্লাব, শেখ রাসেল ডজবল একাডেমি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM