একরাম জুয়েল।।
কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ২০ আগষ্ট থেকে মাঠে গড়াচ্ছে ফুটবল এসোসিয়েশন ফুটবল লীগ। বর্ণাঢ্য আয়োজনে এবারের লীগ আয়োজন করা হবে বলে জানান জেলা ডিএফএ কর্মকর্তারা।
রোববার (১৯ জুন) সন্ধ্যায় জেলা ফুটবল এসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
মতামত ব্যক্ত করেন- জেলা ডিএফএর সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ মাসুদ আলম, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, কার্য নির্বাহী কমিটির সদস্য সুবীর বড়ুয়া ভুলু, ছিদ্দিক আহমদ, খালেদ আজম বিপ্লব, খালেদ হোসাইন, ওয়াহিদ মুরাদ সুমন, রশিদ আনচারী প্রমুখ।
সভায় আগামী ২০ আগষ্ট জেলা ডিএফএ লীগ আয়োজনের বিষয়ে সবাই একমত পোষন করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ফুটবলের উন্নয়ন এবং মাঠ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।
Leave a Reply