সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত- ৪

টেকনাফে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত- ৪

 

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।

নিহতরা হলো, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা(৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

সোমবার (২০ জুন) সকাল ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান  (ঢাকা মেট্রো- ন ১৭-৭৭৫০ নম্বর ) এর সাথে উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM