সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কউক’র বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩২তম সভা সম্পন্ন: ৫৫টি ভবনের নকশা অনুমোদন

কউক’র বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩২তম সভা সম্পন্ন: ৫৫টি ভবনের নকশা অনুমোদন

 

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)’র বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৫টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (২১ জুন ও ২২ জুন) কউক’র সভা কক্ষে বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এলডিএমসি, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা সুত্রে জানা গেছে, সভায় ৬৪টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে ৫৫টি ইমারতের নকশা অনুমোদিত হয়।
তন্মধ্যে ১২টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ৯টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধনপূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মাণ করবেন। ভবন মালিকগণ ভবনের নির্মাণ কাজ শুরু করার ৭দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের
লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়।

এছাড়াও, যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তাই এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে, উক্ত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM